1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

‘প্রতিশোধের’ ফাইনালে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একই ভেন্যু, প্রতিপক্ষও একই। দুই দলের লক্ষ্যও অভিন্ন। ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু সেই মেলবোর্নে আজ টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ৩০ বছর আগের দুই ফাইনালিস্ট (৫০ ওভারের বিশ্বকাপ) ইংল্যান্ড ও পাকিস্তান।

এ ফাইনালটি ইংলিশদের জন্য প্রতিশোধের। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে এ ভেন্যুতেই ইংলিশদের স্বপ্ন ভেঙে দিয়ে শিরোপা জিতেছিল ইমরান খানের পাকিস্তান। গ্রুপ পর্বের সাদামাটা পাকিস্তান ফাইনালে ইংল্যান্ডের সামনে হয়েছিল ভয়ংকর এক প্রতিপক্ষ। মেলবোর্নের ফাইনালে সেই হার এখনো যন্ত্রণা দেয় ইংলিশদের। ৩০ বছর আগের সেই হিসাব চুকিয়ে ফেলতে আজ মাঠে নামছে ইংল্যান্ড।

গতকাল ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বললেন, শিরোপার লড়াই কখনো সহজ হয় না। কঠিন এক লড়াইয়ের জন্যই প্রস্তুতি নিয়েছে তারা।

‘যে কোনো সময়ই বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাওয়া একটা বিরাট সম্মানের ব্যাপার। দলের সবাই ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত। আগের ম্যাচের পারফরম্যান্স আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে কালকের (আজ) ম্যাচে এর কোনো অর্থই নেই। আমরা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ খেলবে নামব খুবই শক্তিশালী এক প্রতিপক্ষের সঙ্গে। আর সব সময়ই আপনি যখন কোনো ট্রফির জন্য লড়াই করবেন, তা সহজ হবে না মোটেও।’

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
জশ বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান/ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড/ক্রিস জর্ডান, আদিল রশিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com