1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেলেন সুইডেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউরোপের দেশ সুইডেনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। পার্লামেন্টে বুধবার (২৪ নভেম্বর) ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই নেতা। বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সুইডেনের একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা চলতি মাসের শেষের দিকে সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতৃত্বে আসেন। বিদায়ী নেতা স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অবশ্য দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত বুধবারের ভোটে জেতেননি। তার পক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন সদ্যস্য। অন্যদিকে তার বিপক্ষে ভোট পড়েছে ১৭৪টি। পার্লামেন্টের ৫৭ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

তবে ম্যাগডালেনার বিপক্ষের ভোটের চেয়ে তার পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের যোগফল বেশি। তাই সুইডেনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী কম ভোট পেয়েও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

এদিকে, ম্যাগডালেনার এই বিজয়কে সুইডেনের জন্য মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। কারণ কয়েক দশকের মধ্যে লিঙ্গ সমতার মাপকাঠিতে ইউরোপের সবচেয়ে প্রগতিশীল হিসেবে পরিচিত এই দেশটিতে রাজনীতির শীর্ষ পর্যায়ে এই প্রথম কোনো নারী আসলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com