1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘প্রথম টেস্টে খেলবেন সাকিব’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম টেস্টে তিনি খেলবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সব শঙ্কা অবশ্য দূর করে দিলেন ক্যাপ্টেন মুমিনুল হক।

শনিবার চট্টগ্রামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রোববার থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন সাকিব। প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে খবর আসে করোনামুক্ত সাকিব। তারপর শুরু হয় প্রথম টেস্টে তাকে খেলা নিয়ে নানা কথা বার্তা।

শুক্রবার হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, সাকিব সুস্থ হলেও শতভাগ ফিট নন। তিনি সব সময়ই শতভাগ ফিট সাকিবকেই চান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়েছিলেন, সাকিব চাইলেই খেলতে পারেন।

শুক্রবারই চট্টগ্রামে দলের সাথে যোগ দেন সাকিব। শনিবার সকালে করেন অনুশীলন। যদিও বোলিং ও ফিল্ডিং করতে পারেননি তিনি বৃষ্টির কারণে।

তবে তার ব্যাটিং দেখেই হয়তো টিম ম্যানেজম্যান্ট বিবেচনা করেছে তিনি ফিট। সে কারণেই প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে নিশ্চিত করে বললেন মুমিনুল।

সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে ক্যাপ্টেন মুমিনুল বলেন, ‘(অনুশীলনে) দেখে তো ভালোই মনে হলো। ভালো অনুশীলন করলেন। খেলবেন ইনশাআল্লাহ।’

রোববার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। ২৩ মে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com