1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রধানমন্ত্রীর আত্মীয় হয়েও যে কারণে মনোনয়ন পাননি নিক্সন চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বরাবরের মতো এবারও নৌকার মনোনয়ন পাননি বর্তমান এমপি (স্বতন্ত্র) ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সেখানে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। অথচ নিক্সন চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রীর আত্মীয় এবং টানা দুবারের নির্বাচিত এমপি।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে সমসাময়িক রাজনীতির আলোচনায় অংশ নিয়ে মনোনয়ন না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নিক্সন চৌধুরী।

আলোচনার একপর্যায়ে নিক্সনের কাছে জানতে চাওয়া হয়— বঙ্গবন্ধুর বোন আপনার দাদি; অর্থাৎ আত্মীয় হয়েও নিক্সনের প্রতি আস্থা নেই কেন প্রধানমন্ত্রীর?

জবাবে নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসলে তার আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের বাইরে দলকে প্রাধান্য দেন। এককথায় তিনি সংগঠন আওয়ামীলীগকে ভালো বাসেন।

জাফরউল্লাহর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ার পরও কেন নৌকার টিকিট আপনার হাতে দেওয়া হয় না; কোথায় অনাস্থা?

জবাবে নিক্সন চৌধুরী বলেন, ব্যাপারটা অনাস্থার নয়। আমার বিপক্ষে যিনি (জাফর উল্লাহ) আছেন, উনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে ভালোবাসতে গিয়ে জাফরউল্যাহকে বাদ দিতে পারেন না। সংগঠনের নিয়মকে বেশি প্রাধান্য দেন।

সেখানে আমি হঠাৎ করে এসে দুবার স্বতন্ত্র নির্বাচন করেছি। যুবলীগে যোগ দিয়েছি। কিন্তু উনি তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উনাকে নমিনেশন দিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com