1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ, দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আজ বিচারিক জীবনের শেষ কর্মদিবস। আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে এটর্নী জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে।

আগামী ২৫শে সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে, এই সময়ে সুপ্রিম কোর্টের অবকাশ (৩রা সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর) থাকবে। সে হিসেবে আজ ৩১শে আগস্ট তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

২০২১ সালের ৩০শে ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরদিন ৩১শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

১৯৫৬ সালের ২৬শে সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় জন্মগ্রহণ করেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮১ সালের আগস্টে তিনি ঢাকা জেলা ও দায়রা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৩ সালের ৪ঠা সেপ্টেম্বর হাইকোর্টে এবং ১৯৯৯ সালের ২৭শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com