1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা | ১ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক Tofail Ahmed আর নেই। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় চিকিৎসকরা বিষয়টি নাকচ করে তার চিকিৎসা চলমান থাকার কথা জানিয়েছিলেন।
বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদ ছিলেন এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com