1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনলাইন প্লাটফর্ম SLUS Radio/88.88FM “গল্পের শহর”-এর উদ্যোগে এবং সাংবাদিক হাসনাত তুহিন-এর যৌথ সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।
উপহার বিতরণ কর্মসূচিতে ফেনীর দাগনভূঞাতে দায়িত্ব পালনরত প্রহরীদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের নীরব এই কর্মীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারাও ঈদের আনন্দে সামিল হতে পারেন।
সাংবাদিক হাসনাত তুহিন এ-র যৌথ সহযোগিতায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ফেনী জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ফেনী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা, প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন সহ আরো অনেকেই।

সাংবাদিক হাসনাত তুহিন বলেন, “প্রহরীরা আমাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করেন। তাদের এই অবদানকে সম্মান জানাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
অনলাইন প্লাটফর্ম SLUS Radio/88.88FM “গল্পের শহর”-এর পরিচালক অনর্ব সহ অন্যান্য পরিচালকগণ বলেন, এ-ই প্রথমবারের মত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা বাড্ডা, জামালপুর, গাইবান্ধা, যশোর জেলা সহ চট্টগ্রাম হাটহাজারীর এক এতিমখানায় আমাদের সামান্য ঈদ উপহার দেওয়ার চেষ্টা করেছি,ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপহার পেয়ে প্রহরীরা সহ অন্যান্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সাংবাদিক সহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com