1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রেমিকার শাড়ি পুড়িয়ে ধূমপান করলেন ঢাবি শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক প্রেমিকার ফিরিয়ে দেয়া শাড়ি, চিঠি, চুড়ি ইত্যাদি পুড়িয়ে দিয়েছেন মো. শাহিন নামের এক তরুণ। এ ঘটনার একটি ভিডিও করে ফেসবুকে আপলোড করেন তিনি। পরবর্তীতে যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, শাড়ির আগুন থেকে সিগারেট জ্বালিয়ে ধূমপান করছেন মো. শাহিন। ভিডিওর সঙ্গে একটি স্ট্যাটাসও জুড়ে দিয়েছেন ঐ তরুণ।

স্ট্যাটাসে তিনি লিখেন, যে আঁচল দিয়া একদিন খাবার খাইয়ে মুখ মুছে দিয়েছিল, সেই আঁচলে আজ নিজ হাতে আগুন লাগিয়েছি। সেই একই জলন্ত আঁচলের আগুন দিয়া সিগারেট ধরানোর যন্ত্রণাটা তুমি বুঝবেনা, প্রিয়তমা।

জীবনের প্রথম যতটুকু আবেগ দিয়া চিঠিটা লিখেছিলাম, কুরিয়ারের মাধ্যমে সেই চিঠি, শাড়ি, চুড়ি, মালা, হৃদয়ের আঁচড় দিয়ে আকাঁ ছবিগুলো ফেরত দেওয়া ছিল ততটাই ঘৃণামিশ্রিত তোমার।

দেখা করার ভয়ে আজিমপুর থেকে মহসিন হলে কুরিয়ার করলা। শেষ দেখাটাও দিলানা। অথচ এই মহসিন হলের মাঠের প্রত্যেকটা দুর্বাও আমাদের দুজনকে চেনে।

যে আগুনটা জ্বলছে, সেটা আমার বুকে জ্বলা তোমার দেয়া অবহেলা আর যন্ত্রণার বাহ্যিক আর্তচিৎকার। সুখের সন্ধান করতে গিয়ে আমাকে বলির পাঠা বানিয়ে সুখ যদি পাও, সুখে থাক প্রিয়তমা।

আর পিছু ডাকবো না তোমায়, বলবো না আর কেমন আছো, বলবো শুধু সুখেই থাক, সুখ নিয়েই বাঁচো। ব্যস্ত এ শহরের অলিগলিতে যদি হয়ে যায় দেখা, জিজ্ঞেস করোনা কেমন আছেন?

জানবে শুধু হাহাকার নিয়ে বেঁচে আছি আমি, নাটোরের বনলতা সেন। বেকারত্বের কাছে হেরে গেল বহু বছরের ভালবাসা, চুকে গেল জীবনের সব লেনদেন।।

মোঃ শাহিন নামের ঐ তরুণের আইডিতে গিয়ে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের ছাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com