1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রেমের কথা স্বীকার করলেন নার্গিস ফাখরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু কোনও দিন সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি নার্গিস বা উদয়, কেউই। সম্প্রতি নিজের প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘রকস্টার’ খ্যাত এ অভিনেত্রী।

যশ চোপড়ার ছোট ছেলের সম্পর্ক নিয়ে একাধিক বার গুঞ্জন উঠেছে। কিন্তু বার বার তারা দু’জনই সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে‌ছেন। যদিও এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ‘‘আমি জানি না কাকে আমি বিয়ে করব! কিন্তু এটা জানি যে জীবনের শেষ পর্যন্ত উদয় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে।’’ তার পরেও উদয় টুইট করে বলেছিলেন, ‘আমি আর নার্গিস ভাল বন্ধু। আমাদের নিয়ে যে সব কথা রটছে তার কোনও ভিত্তি নেই।’

সম্প্রতি নার্গিস জানালেন, তারা সম্পর্কে ছিলেন। কিন্তু সবাই তাকে এই বিষয়ে কথা না বলার পরামর্শ দিতেন। আমেরিকায় জন্ম নেওয়া নার্গিস বললেন, ‘‘ভারতে গিয়ে যত মানুষের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে উদয় অন্যতম শ্রেষ্ঠ মানুষ। সবাই আমাকে চুপ থাকার কথা বলত বলে আমি কিছু বলিনি। কিন্তু এখন আফসোস হয়। মনে হয়, পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলি, আমি অমন এক সুন্দর মানুষের সঙ্গে পাঁচটা বছর কাটিয়েছি।’’ শোনা যায়, ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।

নার্গিস জানালেন, আমেরিকায় ফিরে গেলেও বলিউডের কয়েক জনের সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল, হুমা কুরেশি, ইলিনা ডি’ক্রুজ, বরুণ ধবন প্রমুখ। তিনি এও জানালেন, অসুস্থতার কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু যখন ভেবেছিলেন যে ফিরে আসবেন, তত দিনে গোটা বিশ্বে অতিমারি শুরু হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com