1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রেমের টানে অস্ট্রেলিয়ার তরুণী সিলেটে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর প্রেমের টানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন এক তরুণী। ঘর বেঁধেছেন তার প্রেমিকের সাথে। প্রেমিক সুনামগঞ্জ জেলার ছাতক থানার খামারগাঁওয়ের যুবক ছাদিক মিয়া। বিয়ে করে বর্তমানে তারা সিলেট নগরে বসবাস করছেন।

গেল ১ জুন সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে তাদের বিবাহ নিবন্ধন ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকে অস্ট্রেলিয়ান তরুণী ‘আরিয়া ভংগাসাকদা’র সাথে পরিচয় হয় ছাদিক মিয়ার। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। আর সব শেষে প্রেমের টানে ২০১৮ সালে অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদা চলে আসেন বাংলাদেশে। উঠেন ছাদিক মিয়ার বাড়িতে। ওই বছরের ১০ অক্টোবর সেখানে ঘরোয়া পরিবেশে ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদা ‘সিমা বেগম’ নাম ধারণ করেন। পরবর্তীতে সীমা অস্ট্রেলিয়ায় চলে গেলে বৈশ্বিক মহামারি করোনার কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। সম্পন্ন হয়নি বিবাহোত্তর সংবর্ধনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গেল ১ জুন অনুষ্ঠিত হয় সীমা-ছাদিকের বিবাহোত্তর সংবর্ধনা। হয় কাবিননামা রেজিস্ট্রি।

বর্তমানে এই দম্পতি সিলেট নগরীর বাগবাড়িস্থ একটি বাসায় বসবাস করছেন। ছাদিক মিয়ার ভাই ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com