1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফরমুসা টেক্সটাইলের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হলো এলাকাবাসীর স্বপ্নের পাকা রাস্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার: কাজল : গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া, সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পাশে অবস্থিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি এলাকার ২ নম্বর গেইট থেকে দক্ষিণে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি কাঁচা রাস্তা দিয়ে বহুদিন ধরে চরম দুর্ভোগে চলাফেরা করছিলেন এলাকাবাসী। বর্ষাকালে নোংরা পানি ও কাদার কারণে বিশেষ করে স্কুল শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।

দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমের কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন জানান। মানবিক বিবেচনায় বিষয়টি তাকে আবেগতাড়িত করে। অবশেষে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে রাস্তাটি পাকাকরণ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এলাকার বাসিন্দা মরহুম চাঁন মিয়া আকন্দের কন্যা ও একুশে সংবাদের স্টাফ রিপোর্টার খাদিজা আক্তার রওজা, তার ভাই মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দের জামাতা এ.আর. সুলতান ও সোহান মিয়া, নুরু মিয়া আকন্দের ছেলে মামুন মিয়া আকন্দ ও আলমগীর হোসেন আকন্দ এবং মরহুম আব্বাছ আলী মুন্সির পুত্র আব্দুল হাদিতসহ আরও অনেকে।

অবশেষে বাস্তবায়ন হলো এলাকাবাসীর বহু প্রত্যাশিত স্বপ্নের পাকা রাস্তা। দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ। এলাকাবাসী কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানান ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com