1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফারুকীর সিনেমা দেখে যা বললেন দুই উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ার হয়ে গেলো গতকাল। ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করেছিলেন ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগে গতকাল সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাঁকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েররা লড়াইটা করে এসেছে। আশা করি, ‘৮৪০’ সিনেমাটাও ‘৪২০’-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘৮৪০’ টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে ও কখন, তা সময়মতো জানিয়ে দেওয়া হবে। ‘৮৪০’ সিনেমার প্রযোজনায় আছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ আরও অনেকে। শিল্পীদের মধ্যে নাসিরউদ্দিন খান, নাদের চৌধুরী, প্রান্তর দস্তিদারসহ আরও অনেকে প্রিমিয়ারে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com