1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফিলিস্তিনিদের আর্তচিৎকারে নিশ্চুপ বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না: ইঞ্জি. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানবাধিকার ও মানবতার প্রতিচ্ছবি। ফিলিস্তিনিদের হৃদয় বিদারক কান্নার ঢেউ বাংলাদেশে এসে পড়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতার লোভে অন্ধ-কানা হয়ে গেছে। মুখে মুখে মানবাধিকারের বুলি আউড়ানোই এদের কাজ। ফিলিস্তিনিদের আত্ম-চিৎকারে নিশ্চুপ বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না।

শুক্রবার (২০ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি সদর বড় মসজিদে জুম্মার নামাজের প্রাক্বালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর ।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা ফিলিস্তিনি জাতির পক্ষে আছেন তা সাহসের সাথেই বিশ্বনেতাদের জানিয়েছে। ফিলিস্তিনিদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে৷ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শুধু শোক প্রস্তাব এনেই বসে থাকেন না ফিলিস্তিনি নির্যাতিত জনগণকে চিকিৎসা সেবা দিতে ঔষধ পাঠানোর ব্যবস্থা করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সকল ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই এদেশের মানুষ ও মানবতা নিরাপদ।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে মুসল্লীদের কাছে দোয়া চান ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারসহ দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com