1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন আরব-ইসলামি নেতাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পুনঃব্যক্ত করার মধ্য দিয়ে সৌদি রাজধানী রিয়াদে আরব-ইসলামি শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান করার দাবি জানানো হয়।

শীর্ষ সম্মেলনের আয়োজক ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় গাজা ও লেবাননে ইসরাইলি কার্যক্রমের নিন্দা করেন।

তিনি ইসরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতেও ইসরাইলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরাইলকে সম্মান দেখাতে হবে। ইসরাইল এভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে না।’

গত কয়েক দশক কূটনৈতিকভাবে রিয়াদ-তেহরানের সম্পর্ক তিক্ত। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সালমানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের দমনের নামে সাধারণ নাগরিকদের ইসরাইলি সেনা হত্যা করছে অভিযোগ করে সালমান বলেন, ‘গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরাল যে হানাদারি চালাচ্ছে, তা বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতা প্রয়োজন।’

আরব লিগ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (আইওসি) যৌথ সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান, নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সূত্র : আল জাজিরা এবং অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com