1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মনোহরদীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী):

ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মনোহরদী উপজেলা সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধানের সভাপতিত্বে, এমডি সোহান রহমতুল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ইসরায়েল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। নারী-শিশুসহ হাজারো মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ তথাকথিত মানবাধিকারের বিশ্বসংস্থাগুলো আজ নীরব দর্শকের ভূমিকায়।”

তারা আরও বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালন করা হয় এবং অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়।”

বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “যেখানে মুসলমানের রক্ত ঝরে, সেখানেই আমাদের প্রতিবাদ থাকবেই। এটি শুধু ফিলিস্তিনের নয়, সমগ্র উম্মাহর অস্তিত্বের প্রশ্ন।”

প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিমের ঐক্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com