1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফুলকপির চেয়ে বেশি খাদ্যগুণ রয়েছে পাতায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শীতকালের বাহারি সবজির মধ্যে ফুলকপিও একটি, যা বাজার গেলে নজরে পড়বেই। তবে রান্না করার সময় অনেকেই ফুলকপির পাতা ফেলে দিয়ে শুধুমাত্র ফুলকপি রান্না করেন। আপনি জানেন কী, ফুলকপির চেয়ে অনেক বেশি খাদ্যগুণে ভরা তার পাতা।

চলুন জেনে নিন ফুলকপির পাতার পুষ্টিগুণ সম্পর্কে-

*শিশুর ওজন, উচ্চতা এবং হিমোগ্লোবিন বৃদ্ধির ক্ষেত্রে প্রোটিন এবং মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলকপির পাতায় রয়েছে প্রোটিন ও মিনারেল। তাই আপনার বাড়ন্ত বাচ্চার খাদ্যতালিকায় অবশ্যই ফুলকপির পাশাপাশি ফুলকপির পাতাও রেখে দিন।

বর্তমান সময়ে কাজের চাপ অনেক বেশি। তাই সময়মতো খাওয়া-দাওয়া হয় না। স্থূলতার সমস্যা বাড়ছে বেশিরভাগ চাকরিজীবীর। তার ফলে নানা রকমের সমস্যা শরীরে বাসা বাঁধছে। এই সমস্যা থেকে বাঁচতে ডায়েট মেনে চলছেন অনেকেই। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য ফুলকপির পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যুপ, স্যালাড, স্টু এবং স্ন্যাকসের সঙ্গে ফুলকপির পাতা ব্যবহার করতে পারেন।

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফুলকপির পাতা খেলে অবসাদ দূর হবে।

নারীদের বয়স ৩০ পার হলেই ক্যালসিয়ামের সমস্যায় ভুগতে থাকেন। যার ফলে শরীরে হাড় ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমন আশঙ্কা দূর করতে চাইলে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন ফুলকপির পাতা। কারণ, ফুলকপির পাতায় রয়েছে ক্যালসিয়ামও।

যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভিটামিন এ অত্যন্ত প্রয়োজনীয়। ফুলকপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। তাই চোখের সমস্যায় ভুগলে তাদের ডায়েটে অবশ্যই ফুলকপির পাতা থাকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com