1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফেরাউনের বংশধর বাংলাদেশ এখনো আছে : ওমর সানী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হজরত মুসা (আ.) যুগে মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে দেশের অসাদু তরমুজ ব্যবসায়ীদের তুলনা করেছেন ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝেড়ে ঢাকাই ছবির জনপ্রিয় এ অভিনেতা বলেছেন, ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে।

গত কয়েক বছর ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। যা নিয়ে ক্রেতারা বিরক্ত। কারণ এতে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ে যায়।

এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর দেশজুড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

কিন্তু চলতি রমজান মাসে সেই একই কায়দায় গ্রীষ্মকালীন এ রসালো ফলটি কেজি দরে বিক্রি করছেন অনেকে। ফলে এবারো স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের সামর্থ্যের বাইরে চলে গেছে তরমুজ।

গরম ও কাঠ ফাঁটা রোদে রোজা রেখে অনেক রোজাদাররা ইফতারের মেন্যুতে তরমুজ রাখতে পারছেন না, তৃপ্ত হতে পারছেন না।

কেজি দরে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘কুলি’ খ্যাত এ নায়ক লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন।

মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরণের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com