1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফের রিমান্ডে আনিসুল-জ্যাকব, নতুন মামলায় গ্রেপ্তার ৮

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচদিন এবং রূপনগর থানার শামিম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ৮ জনকে।

বুধবার (২০ নভেম্বর) সকালে আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পৃথক শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা কিংবা সংসদ সদস্য নয়। এমনকি তারা কখনো এসব এলাকায় যাননি। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলার আসামি করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ দিন ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com