1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফেসবুক ও ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

তিনি বলেন, এসব মাধ্যমে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে যারা এমন সব তথ্য–উপাত্ত নিয়ে মিথ্যাচার করে। এটা সবার জন্য স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। সে জন্য বলা হয়েছে সবাই যেন রেজিস্ট্রেশন করে। আইনের আওতায় আসে। তারা তাদের স্বাধীনমতো কাজ করুক। গুগল এবং আমাজন ইতোমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্যরাও রেজিস্ট্রেশনের আওতা আসুক। সবারই জবাবদিহি থাকুক।

মন্ত্রী বলেন, এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে কোনো প্রকার হস্তক্ষেপই সরকার করবে না। তবে যারা মিথ্যাচার করবে, তারা আইনের আওতায় আসবে। তাই ফেসবুক-ইউটিউব এগুলোও রেজিস্ট্রেশনের আওতায় আসুক। কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়।

তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। অন্যদের ভোগান্তি থাকবে না। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com