1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফেসবুক স্ট্যাটাসে মাকে ফিরে পেলেন সন্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার মিরপুরে ছেলের বাসা থেকে ২৭ মাস আগে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন অজুফা বেগম (৬৫)। এক মাস আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিন্না বাজারে অজুফা বেগমকে ঘুরতে দেখে স্থানীয় কোহিনূর বেগম নামের এক নারী তাঁকে আশ্রয় দেন।

২০ নভেম্বর আলী হায়দার মল্লিক আবদুল্লাহ নামে এক এনজিও কর্মী অজুফা বেগমের ছবি তোলেন এবং ভিডিও করেন। এরপর তিনি তাঁর পরিচিতি আইনজীবী আরিফুর রহমানকে ছবি ও ভিডিও পাঠান। আরিফুর রহমান তা ফেসবুকে পোস্ট করেন। গত সোমবার অজুফা বেগমের স্বজনেরা সেই পোস্ট দেখে আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে নেছারাবাদ উপজেলার বিন্না গ্রামে আসেন অজুফা বেগমের ছেলে দুলাল মিয়া ও মেয়ে নাজমা বেগম। মাকে ফিরে পেয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। অজুফা বেগমের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চর বেতাল গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, অজুফা বেগম রাজধানীর মিরপুরে ছেলে দুলাল মিয়ার সঙ্গে থাকতেন। ২০১৯ সালের ২৮ আগস্ট তিনি বাসা থেকে বের হয়ে হারিয়ে যান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে দুলাল মিয়া একই বছরের ৫ সেপ্টেম্বর রূপনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এক মাস আগে নেছারাবাদ উপজেলার বিন্না বাজারে অজুফা বেগমকে পেয়ে স্থানীয় বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল বাহাদুর তাঁকে আশ্রয়ে রাখেন কোহিনূর বেগমের কাছে। সন্তানেরা খুঁজে পাওয়ার আগপর্যন্ত আজুফা সেখানেই ছিলেন।

দুলাল মিয়া বলেন, ‘মাকে কত জায়গায় খুঁজেছি। একপর্যায়ে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। অবশেষে মাকে ফিরে পেলাম। আল্লার কাছে শুকরিয়া।’

আরিফুর রহমান বলেন, ‘আমার ফেসবুক স্ট্যাটাসের কারণে ছেলেমেয়েরা তাঁর মাকে ফিরে পেয়েছে। এতে আমার অনেক আনন্দ লাগছে।’

বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল বাহাদুর বলেন, ‘ওই নারীকে বাজারে ভারসাম্যহীন অবস্থায় পেয়ে বিন্না গ্রামের কোহিনূর বেগম নামের এক নারীর আশ্রয়ে থাকার ব্যবস্থা করি। অবশেষে অজুফা বেগমকে সন্তানদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com