1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না আহসান হাবীব মাসুদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাংগাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেছেন, কোন ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না।

বুধবার (২৬ মার্চ’২৫) টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে শহর জামায়াতের কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর উপর্যুক্ত মন্তব্য করেন। টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি ডা. শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা ও একাত্তরের চেতনার কথা বলে আওয়ামীলীগ এ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। পার্শ্ববর্তী দেশের গোলামীর মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতো। কিন্তু ২৪ এর বিপ্লবের মাধ্যমে চেতনা ব্যবসা আর দাসত্ব পালিয়ে গেছে। আর কেউ পালানো চেতনা ও দাসত্বের স্বপ্ন দেখবেন না। প্রয়োজনীয় সংস্কার ও জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচারের পর অন্য বিষয়গুলো বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com