1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অধিকার নেই: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহনগর দক্ষিণ জামায়াতের আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সহযোগীরা এখনও আছেন। তাদের দ্রুত অপসারণ করতে হবে।

তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে, আদেশ পালন এবং সহযোগিতা করেছে- সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। কাউকেই ছাড় দেওয়া যাবে না।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শহীদরা জাতীয় বীর। তাদের টাকা দিয়ে মাপা যাবে না। শহীদদের আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। শহীদরা সবার, জাতির। শহীদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ।

তিনি বলেন, শহীদদের প্রতিটি পরিবার থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। অন্তর্বর্তী সরকারকে এই কাজ করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করতে চায়, এর তালিকা দিতে হবে এবং এগুলো সংস্কারের টাইমলাইন দিতে হবে। রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে।

তিনি বলেন, সংস্কারের রোডম্যাপ ঘোষণার জন্য নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে হবে। ভোটের আগে সংস্কার কাজগুলো সম্পন্ন হলেই কেবল নির্বাচনী রোডম্যাপ সফল হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com