1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফ্রান্সে খেলতে যাব ঢাকা একাদশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

নাজমুল ইসলাম: ফ্রান্সে খেলতে যাচ্ছেন ঢাকা একাদশ। জাতীয় ফুটবল দলের সাবেক খেলায়াড়দের নিয়ে গঠিত ঢাকা একাদশ আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্য রওনা হবেন। অধিনায়ক ফয়সালের ফ্রান্সের মার্সেই শহরের প্রখ্যাত ফুটবল একাডেমি ব্রাফেট একাডেমির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন। সোমবরা ২৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়, ঢাকা একাদশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হোসেন চৌধুরী প্রিন্স। সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘ব্রাফেট একাডেমি অনেক বড় একটা একাডেমি। এই একাডেমির বিপক্ষে আগেও আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি। বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড় এবারের যাত্রায় অংশ নিচ্ছেন। আশা করি দারুণ এক সফর হবে।’
২০১৮ সালে ঢাকা একাদশের যাত্রা। ওই বছরই প্রথমবার মার্সেই ট্যুরে যান মুন্না, মামুনুল, তকলিসসহ জাতীয় দলের একাধিক ফুটবলার। সমন্বয়ক হিসেবে সেবার দায়িত্বে রয়েছে আব্দুল্লাহ আল জাহের। এছাড়া দলের অন্য সদস্যরা হলেন, মো: আতিকুর রহমান ফাহাদ, মো: নাঈম, এস এম সামিউল ইসলাম, মো: সালাউদ্দিন ও মো: মাহমুদুল হাসান কিরণ। দলের কোচ হিসেবে রয়েছেন মো: আমানুল্লাহ ওমিডিয়া সেক্রেটারি মো: গোলাম কাইফ।
দলের অধিনায়ক ফয়সাল জানায়, প্রিন্স ভাই আমাদের জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ওনার কারণেই মূলত এই সফর হতে যাচ্ছে। প্রিন্স ভাইয়ের নেতৃত্বে এর আগেও আমরা ঢাকা একাদশের হয়ে দারুণ এক সফর করেছিলাম। আশা করি এবারের সফরও সফল হবে।’

২০১৮ সালে ব্রাফেট একাডেমির বিপক্ষে ৪টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশের ফুটবল দল ঢাকা একাদশ। এর মধ্যে ৩টিতে জয় এবং ১টিতে হেরেছিলেন মুন্না, মামুনুলরা। এবার ম্যাচ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। খেলবেন ২টি ফ্রেন্ডলি ম্যাচ। ব্রাফেট একাডেমির বিপক্ষে কেন খেলতে যাচ্ছেন?
আবু হোসেন চৌধুরী প্রিন্স জানায়, ফ্রান্সে তো আগেও খেলতে গিয়েছিলাম। ইউরোপের খেলোয়াড়দের সঙ্গে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের মূল পার্থক্যটা কীভাবে মূল্যায়ণ করা যায়। ‘শারীরিক একটা ব্যবধান তো রয়েছেই। তবে অভিজ্ঞতায় ওরা অনেক এগিয়ে। অভিজ্ঞতা বলতে ম্যাচ অভিজ্ঞতা। আমরা আন্তর্জাতিক ম্যাচ কম খেলি। ঘরোয়া লিগ-টুর্নামেন্ট নিয়মিত হলেও আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ইউরোপের দেশের তুলনায় কম খেলা হয়। যে কারণে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা যদি বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে আমাদের র‌্যাংকিং যেমন এগুবে; তেমনি আমাদের ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়বে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com