1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বগুড়ায় ট্রেনে কাটে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি
জেলা: বগুড়া
বগুড়ায় ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় কাহালুর কচুয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাজুল ইসলাম (৩৮) বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকার আবু বক্করের ছেলে। তিনি মুড়ি বিক্রি করতেন।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি করেছেন। মাঝে মাঝে বানদীঘিতে যেতেন। শুক্রবার তার তালোড়ায় আসার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরেননি। পরে স্থানীয়দের খবরে সকালে তালোড়ার কচুয়া গ্রামে তার ট্রেনে কাটা মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, মরদেহের পা পাওয়া যায়নি। খুব সম্ভবত শিয়াল বা কোনো জন্তু নিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, রাতের ট্রেনে তাজুল কাটা পড়েন। কারণ সকালে ছিল বগুড়ামুখী কলেজ ট্রেন। এই পথ দিয়ে রাতের সবশেষ রংপুর এক্সপ্রেস গিয়েছে ঢাকায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে তালোড়া থানায় একটি অস্বাভবিক মুত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com