1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দরজির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে প্রেমিক হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে জয়তারাকে হবিবর তাঁর বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। একপর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং গলা টিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনার দুই দিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার হাবিবর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com