1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বগুড়ার শেরপুরে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে সিয়াম (৬) নামের এক শিশু ডুবে মারা গেছে। নিহত শিশু উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের  প্রবাসী সিজাবের ছোট  পুত্র ।

রবিবার ( ১৪ এপ্রিল) দুপুর ২:০০ ঘটিকায় বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (৬) নামক একজন শিশুর মৃত্যু হয়েছে।

একই গ্রামের শিক্ষক রেজাউল করিম জানান, দুপুরে সিয়াম সহ আরও দুজন শিশু নদীতে গোসল করতে নামে । তারা কেহই সাঁতার জানত না। নদীর পানিতে নামার পর হঠাৎ সিয়ামের পা বালির ভিতরে দেবে যেতে থাকে, তখন শিশুগুলো সিয়ামের হাত ধরে টানলেও উঠাতে পারে না। পরে শিশুগুলি দৌড়ে চিৎকার দিয়ে বাড়িতে জানালে নদীতে মাছ মারার জাল দিয়ে খুজা খুজি করা হয়।  পরে  ঐ গ্রামের প্রতিবেশি লিখন (২৫) নামের একজন যুবক ডুব দিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে ইউপি সদস্য সাগর আহম্মেদ জানান,আমি  এখন ধুনটে আছি গ্রামে গিয়ে ঘটনা জানার পরে আপনাদের জানাতে পারব।

এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, নদীর ভিতরে সিয়াম (৬) নামের একজন শিশু ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, নদীতে শিশু মৃত্যুর ঘটনা রুখতে পারিবারিক সচেতেনতা বৃদ্ধির প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com