1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশন: সোমবার উদ্বোধন করবেন তারেক রহমান**

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে নবগঠিত সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।
এর মাধ্যমে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে বলে আশা করছেন বগুড়াবাসী। সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সরকারের আমলে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১-এ উন্নীত করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও বাস্তব অগ্রগতি হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা প্রশাসক হোসনা আফরোজার উদ্যোগে বিষয়টি নতুন করে গতি পায়। গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত গ্রহণ এবং আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়।
সবশেষে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পায়। এর ফলে আনুষ্ঠানিক ঘোষণার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে, একই বৈঠকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ মোট আটটি উন্নয়ন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বগুড়ার নাগরিকরা মনে করছেন, সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবায় নতুন দিগন্তের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com