1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জনতা ভবন কর্পোরেট শাখা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এ জনতা ভবন কর্পোরেট শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ফাইনাল খেলায় জনতা ভবন কর্পোরেট শাখা ৮ উইকেটে লোকাল ফাইটার্সকে পরাজিত করে। লোকাল ফাইটার্স টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে জনতা ভবন কর্পোরেট শাখা ১৮.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।

বিজয়ী দলের অধিনাযক আবদুল্লাহ আল ঈমাম ৩ উইকেট এবং ৩২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। বিজয়ী দলের মাসুম অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।

বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার, জনতা ব্যাংকের সাবেক জিএম জনাব মোঃ শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাসে এবং সাধারণ সম্পাদক অতনু বর্মন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম জনাব মীর্জা মোঃ আব্দুল বাসেত। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজিএম রওশন আলম।

উল্লেখ্য, গত ২৫/০২/২০২২ তারিখে ১০টি দলের অংশগ্রহনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com