1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বনানী বিদ্যানিকেতনের ৭ কেন্দ্রে ভোট পড়েছে ৬ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি এখনো বাড়েনি। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত বনানী বিদ্যানিকেতন স্কুলের ছয়টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট পড়েছে ৬ শতাংশ। এই কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ১৬৮ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৫৪ জন।

বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ৭১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্র দেব প্রামাণিক জানান, এই কেন্দ্রে দুপুর দুইটা পর্যন্ত ১৬৩টি ভোট পড়েছে। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৮৪টি।

৭৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফ খুরশিদ আলম জানান, দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৭টি ভোট। ৭৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তানভির আহমেদ বলেন, এখন পর্যন্ত ১০০ এর মতো ভোট পড়েছে। ২ হাজার ৮২৬ ভোটার রয়েছে।

৬৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ২০০ এর মতো। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫১৬ টি।

৭২ নম্বর কেন্দ্রের আসিফ উদ দৌলা চোধুরী বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ১০০ ভোট পড়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬২৫টি।

৬৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুহিন হোসেন বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ২৩৭ এর মতো। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫২০ টি।

৭০ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ১৭৮ এর মতো। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫২০ টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com