1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বন্দরটিলা শাহ্ প্লাজা জামে মসজিদে পবিত্র খতমে তারাবীহ হাফেজদের ফুলেল সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলায় ঐতিহ্যবাহী শাহ প্লাজা মার্কেটস্থ শাহ প্লাজা জামে মসজিদে ১৫ মার্চ দিবাগত ১৪ রমজান রাতে পবিত্র খতমে তারাবীহ নামায সম্পন্ন করায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কোরআন হাফেজ আদায়কারীদেরকে ফুলেল শ্রদ্ধা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অত্যন্ত সুন্দর ও সুলীল কন্ঠে তিন ক্ষুদে কোরআন এ হাফেজ মুহাম্মদ সাদ্দাম হোসেন, হাফেজ মুহাম্মদ ইমাম হোসেন ও হাফেজ মুহাম্মদ ওমর বিন খালেদ শেষ পর্যন্ত নির্ভুলভাবে খতমে তারাবীহ নামায আদায় করে। তাদেরকে হাদিয়া, উপহার সামগ্রীসহ এক অনন্য সম্মান জানানো হয়।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির মোতোয়াল্লীদের পক্ষে মোহাম্মদ শাহরিয়ার রুবেল, মোঃ শাহনেওয়াজ, শাহ্ প্লাজা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কৃতি সংগঠক মোঃ শাহজাহান সাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিঠুন, অর্থ সম্পাদক মোঃ হাসান ইমাম মনি, মোঃ সোলায়মান সওদাগর, মসজিদের ইমাম মাওলানা মোঃ বেলাল উদ্দিন ,খতিব মাওলানা মোঃ সেলিম উদ্দিন কুতুবি, মোয়াজ্জেম মোঃ ফোরকান , মোঃ জামাল হোসেন সওদাগর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গণ, কর্মচারীদের প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খতমে তারাবীহ নামায আদায় শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ সেলিম উদ্দিন কুতুবি সাহেব। পরিশেষে বিশেষ তবারুক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com