1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বরিশালে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৫ সদস্য

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খ্রিস্টান ধর্ম ত্যাগ করে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের প্রতি ভালোলাগা থেকে তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন বলে জানান।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্’র আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে। তবে বিষয়টি শুক্রবার বিকালে প্রকাশ পায়।

ইসলাম গ্রহণকারীরা হলেন- কলাবাড়িয়া খ্রিস্টানপাড়ার মৃত জুনাষ রায়ের কনিষ্ঠ ছেলে মিস্টার ছেন্টু রায় (৪৫), তার স্ত্রী লিন্ডা রায় (৩৫), পুত্র ভিক্টর রায়, এডমন্ড রায় (১৩) ও কন্যা উর্মী রায় (৬)।

তাদের প্রত্যেকেরই ইসলামি নাম রাখা হয়েছে। এর মধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, তার স্ত্রী লিন্ডা রায়ের নাম আয়েশা খলিফা, পুত্র ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা ও উর্মীর নাম পরিবর্তন করে উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

সেন্টু ইসলাম খলিফা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ-নছিহত শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

একই দিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্ আদালতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের বিষয়ে এফিডেভিট সম্পন্ন করেন। ইসলামি আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে সকলের নিকট দোয়া কামনা করেন সেন্টু ইসলাম।

এ ব্যাপারে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, ওই পরিবারের কোনো প্রকার সাহায্যে সহযোগিতার প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com