1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বর্বর-গুণ্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে : এরদোগান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর-গুণ্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তাকে অবশ্যই থামাতে হবে।

সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, নেতানিয়াহু- ‘যিনি এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন’ তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপণ থেকে বিরত থাকতে হবে।

রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন ও পরিকল্পনা সভায় এরদোগান বলেন, ‘নেতানিয়াহু নামের এই বর্বর, গুণ্ডা, রক্তপিপাসু ও লোভী- যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে।’
ফিলিস্তিনে দশকব্যাপী ‘নিরবচ্ছিন্ন’ গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনি শিশুদের যেভাবে ‘একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে’ এর নিন্দা করে এরদোগান বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে- পুরো বিশ্ব গাজায় ‘বর্বরতা’ স্পষ্টভাবে দেখেছে।

তিনি আরো বলেন, ‘৭৬ বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি।‘

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com