1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশকে হতাশার সাগরে ডুবিয়ে প্রথমদিন শেষ করল ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ উড়ন্ত সূচনা এনে দেন হাসান মাহমুদ। প্রথম সেশনে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করার পর, দ্বিতীয় সেশনে ঋষভ পান্থকে সাজঘরের পথ দেখিয়েছিলেন এই টাইগার পেসার। এ সময় অনেকে ভেবেছিল প্রথম দিনেই অলআউট হতে পারে ভারত।

কিন্তু ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন দেশটির দুই স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুজনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছে স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথমদিনের খেলা শেষ করেছে ভারত।

১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ১০২ রান করে অপরাজিত রয়েছেন অশ্বিন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যসশ্বী জয়সাওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

চতুর্থ উইকেটে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।

এরপর জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে ভারতীয় শিবিরে হাল ধরে ঋষভ পান্থ। দুজনের ব্যাটে ভর করে শুরু ধাক্কা সামলে ওঠে ভারত।তবে মধ্যাহ্নভোজের বিরতিতে থেকে ফিরেই পান্থকে (৩৯) সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এতে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার জয়সাওয়াল। ৯৫ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন লোকেশ রাহুল। ৪২তম ওভারে জয়সাওয়ালকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১১৮ বলে ৫৬ রান করেছেন তিনি।

পরের ওভারে লোকেশ রাহুলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু সপ্তম উইকেটে অশ্বিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাদেজা। দুজনেই ওয়ানডে মেজাজে ব্যাট করে রান তুলতে থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটিও তুলে নেন এই দুই অলরাউন্ডার।

তৃতীয় সেশনে ৩২ ওভার ব্যাট করে ১৬৩ রান তুলেছেন জাদেজা-অশ্বিন। দুজনের মিলে ১৯৫ রানের জুটি গড়েছে। এতে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথমদিনের খেলা শেষ করেছে ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। এ ছাড়া নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com