1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী দর্শকদের মন ভরাবে। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। এ ছবির শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে আমি মনে করি।

আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ ছবিটি ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে বলে আশা করছি- এমনটাই বললেন মুক্তি পেতে যাওয়া ‘বিফোর আই ডাই ছবির পরিচালক মিনহাজ কিবরিয়া।

শনিবার সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ‘বিফোর আই ডাই’ ছবির নায়ক ইফতি আহমেদ, নায়িকা আফ্রি সেলিনাসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রটি। এ ধরনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি। ‘বিফোর আই ডাই’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। যিনি ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন।

অ্যাকশন হিরোর দুর্দান্ত ইমেজে এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন আলোচ্য ছবিটিতে। হলিউড, বলিউডের পর কলকাতার ছবিতে এর মধ্যে তাকে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য লোকেশনে ‘বিফোর আই ডাই’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে।

ছবিতে ইফতি আহমেদ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। শিগগির বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com