1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশিদের বুকিং নেওয়া বন্ধ করলো দার্জিলিংয়ের হোটেলে!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘরের মাঠের বিশ্বকাপে রীতিমতো উড়ছিল ভারত। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা সেই উড়ন্ত ভারতকে মাটিতে নামিয়েছে প্যাট কামিন্সের দল। গেল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে রেকর্ড ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বাংলাদেশ। দুই দলের বাইশগজের লড়াইয়ের বাইরেও সমর্থকদের মধ্যে উত্তেজনার আঁচ পাওয়া যায়। ফাইনালে রোহিত-কোহলিদের হারে এদেশে একদল সমর্থক উল্লাস করেছে। সোশ্যাল মিডিয়ার কল্যানে যা চোখ এড়ায়নি ভারতীয়দেরও। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তারা।

পক্ষে-বিপক্ষে বেশ চর্চা চলছে। এর মধ্যেই দার্জিলিংয়ের একটি হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য দরজা বন্ধ করে দিলো। ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল দার্জিলিং। সেখানকারই হোটেল রয়োপোরাস তক্তসঙ্গ নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না।

অবশ্য কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সরাসরি না জানালেও বিশ্বকাপে ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাসের জেরেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পোস্টটির মন্তব্যের ঘরে গেলেই বোঝা যাচ্ছে।

ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং আর নেওয়া হবে না। ধন্যবাদ।’ ইংরেজি এবং বাংলা, দু’টি ভাষাতেই এই বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে পোস্টে ভারতীয় পতাকার ইমোজি রয়েছে। পোস্ট করার পর থেকেই অনেক ভারতীয় বিষয়টির প্রশংসা করছেন।

অনেকেই আবার বিষয়টির বিরোধিতা করছেন। কেউ কেউ প্রতিবাদ করে জানিয়েছেন, গুটি কয়েক উগ্র মানসিকতার মানুষদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত বদলায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com