1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করবেন বলিউডের কিংবদন্তি নাসিরুদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন। আগামী বছরের জুনে সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা অমিত আশরাফ। ‘প্রজেক্ট অমি’ নামে একটি বাংলাদেশি চলচ্চিত্র কাজ করবেন নাসিরুদ্দিন শাহ।

সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ওই সিনেমাতে দেখা যাবে এই বরেণ্য তারকাকে। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

নির্মাতা অমিত আশরাফ জানান, তার সিনেমায় নাসিরুদ্দিন শাহকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।সিনেমার গল্প ও চরিত্র দেখে উনার বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়ের শিডিউলও দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরই মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।

জানা গেছে, ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চ্যুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন।

সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস। যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকারও যুক্ত হয়েছেন সিনেমাটির সঙ্গে।

নাসিরুদ্দিন শাহ তিন বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী। বলিউডের বিকল্প ও বাণিজ্যিক- দুই ধারার সিনেমাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন চার দশকের বেশি সময় ধরে। সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকেও তিনি সক্রিয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com