1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পুরাতন মালিক মালিকানা ফেরত নিতে চান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার : গত ৩ বছর যাবত ই-অরেঞ্জের গ্রাহকরা চরম মানবেতর জীবনযাপন করছে। নানান সমস্যার পরেও অনেক ই’কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের টাকা বুঝিয়ে দিয়েছে। এবং তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছেন। কিন্তু ই-অরেঞ্জের গ্রাহকরা তাদের টাকা বুঝিয়ে পায়নি। তাই অতিসত্বর ই-অরেঞ্জের সকল ঝামেলা মিটিয়ে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়া হোক। এতে যদি মালিক পক্ষকে নজরদারিতে রেখে জামিন দেওয়া যায় তাহলে গ্রাহকদের টাকা পেতে সুবিধা হয়। এই মুহূর্তে সকল গ্রাহকদের একটায় দাবী যেকোনো মুল্যে আমাদের পাওনা ফেরত দিতে হবে।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা ও পুরাতন মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান ই-অরেনজ এর মালিকানা ফেরত নিতে চান। প্রতিষ্ঠানটি আবার চালু করতে চান ও গ্রাহকদের পাওনা টাকা ফেরত প্রদানের দায়িত্ব গ্রহণ করতে চান। এই কাজগুলো করা যাবে যদি তারা জামিনে মুক্তি পান। গ্রাহকদের সকল দেনা পাওনা বুঝিয়ে দেওয়া যাবে এই মর্মেও তারা আস্বস্ত করেছেন। দুপুরে মহানগর দায়রা জজ আদালত চত্ত্বরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের আইনজীবী মোঃ শামসুল হুদা। এখানে উল্লেখ্য যে, যেহেতু নতুন মালিক কাজ করছেন না, তাই সোনিয়া মেহজাবিন ও মাসুকুর কে জামিনের মাধ্যমে মুক্তি ও মালিকানা ফেরতের প্রদানের মাধ্যমে ই-অরেনজ সমাধানের একটা প্রক্রিয়া শুরু হতে পারে। গ্রাহকদের অর্থ ফেরত পাবার সম্ভাবনা ও সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com