1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে পেরেরার হুঙ্কার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৯৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশে আগামী রবিবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। লঙ্কানদের এই সফরটা তরুণ ক্রিকেটার দিয়ে ভরপুর হলেও রীতিমতো হুঙ্কারই দিচ্ছেন অধিনায়ক কুশাল জেনিথ পেরেরা। ভয়ডরহীন ক্রিকেট খেলতেই বাংলাদেশ আসছেন বলে জানান তিনি।

আসন্ন সফর নিয়ে দলীয় অধিনায়ক পেরেরা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলার পক্ষে। আমার সাফল্য এখানেই। যখনই আমি ভয় নিয়ে খেলেছি, ভালো করতে পারিনি। আমি চাই অন্যরাও এ রকম খেলুক।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি ভয়ডরহীন থাকি, এমনকি সেটি অনুশীলনেও, তাহলে মূল ম্যাচেও একইভাবে খেলা সম্ভব। আর এটাই আমি দলের সবাইকে বলেছি। যদি আমরা ভয় পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এখানে এমন একটি ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করবে।’

এদিকে সহ-অধিনায়ক কুসল মেন্ডিস বলেন, ‘ম্যাচ জিততে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আপনি হারতে-ই পারেন কিন্তু ভয় পেলে চলবে না। কেউ দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকলে শতভাগ দিতে পারবে না। খেলোয়াড়দের আমি যা বলতে চাই, তা হলো মাঠের লড়াইয়ে সবকিছু উজাড় করে দাও।’

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। একদিন পরে দ্বিতীয় এবং ২৮ মে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com