1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: কী বলছে পরিসংখ্যান?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একটি ম্যাচের ওপর ঝুলে আছে এখন বাংলাদেশ-শ্রীলঙ্কার ভাগ্য। হারলেই বাদ, জিতলে এশিয়া কাপের সুপার ফোরে। টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে কাউকেই ‘ভালো’ বলার উপায় নেই।

দুই দলের মধ্যে বরং কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে। দুই দলেরই টি-টোয়েন্টিতে অবস্থা যাচ্ছেতাই।

শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ তো হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য লঙ্কানরা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টি জিতেছে তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com