1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ফেনী জেলা কমিটর ২ ঘন্টা কর্ম বিরতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বিগত ১৯.০৪.২০২৫ খ্রি. তারিখে সংবাদ সম্মেললো মাধ্যমে ২ (দুই) দফা তথা-বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মনির্মীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুড়িসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সুদানপূর্বক কোষাড়া ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী উপস্থাপন করে গত ০৪.০৫.২০২৫ খ্রি.তারিখের মধ্যে উক্ত দাবী বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক/প্রিন্ট মিডিয়া’র সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা সত্ত্বেও এসোসিয়েশনের ন্যায্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে অদ্য ০৫ মে ২০২৫ খ্রি. তারিখ সকাল ০৯:৩০-১১:৩০ ঘটিকা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ফেনী জেলা কমিটির পক্ষ থেকে ফেনী জেলা জজ আদালত প্রাঙ্গণে ২ ঘন্টা কর্মব্যতি করেন। এসময় কমিটির সভাপতি সম্পাদক প্রেস রিলিজের মাধ্যমে জানান, জেলা জজ আদালত ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ১৯৮৯ এবং প্রভিসিয়াল ম্যাজিস্ট্রেসী ও মেস্ট্রাপলিটন ম্যাজিস্ট্রেসীর আদালতসমূহ (সহায়ক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ প্রণীত হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও উক্ত বিধিমালাগুলো হালনাগাদ করা হয়নি। অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদ-পদবি ও বেতন গ্রেড হালানাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণের ভাগ্যের কোনো উন্নতি নেই। পদোন্নতির ধারা উন্মোচনসহ নতুন পদ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীগণের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮/৪০ বছর চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনো ভাবেই কাম্য নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ, আর সেখানের বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণ সবচেয়ে, বেশি স্প্যাহেলিত ও নিষ্পেষিত। এমন পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম। ফেনী জেলা থেকে আজকের কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের ২ দফা সাদী বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যেকোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে ফেনী জেলা মিটি সর্বদাই প্রস্তুত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com