1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাগেরহাটে চলছে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশের ন্যায় বাগেরহাটে চলছে কঠোর লকডাউন দ্বিতীয় দিন। শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে বাগেরহাটে দূরপাল্লার পরিবহনসহ জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটে সব ধরনের যাত্রীবাহী বাস, হোটেল-রেস্তোরাঁসহ দোকানপাট, নৌযান, সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রয়েছে। শুধু কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ জরুরি সেবা চালু রয়েছে।

করোনা স্বাস্থ্যবিধি না মেনে লোকজন শহরে চলাচল করছে। বাগেরহাট শহর ও উপজেলা সদরে চায়ের দোকানসহ মাঝে মধ্যে দুই-একটি দোকান খোলা দেখা গেছে। লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। জেলার উপকূলীয় উপজেলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনশৃংখলা বাহিনীর জোরার মুখে পড়তে হচ্ছে জনসাধারণদের। বাগেরহাট শহরসহ জেলায় টহল দিচ্ছে ভ্রাম্যমাণ আদালতের ১৩টিম।

বাগেরহাট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় দেশব্যাপী শুরু হওয়া লকডাউনে বাগেরহাটে লোকজনকে বাড়িতে রাখতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হতে মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ না মেনে যারা অপ্রয়োজনে বাড়ির বাইরে আসছেন এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৩টি ভ্রাম্যমাণ আদালত গত ২৪ ঘন্টায় বিরুদ্ধে ৭৩টি মামলা দিয়ে ৭৬ জনকে ৪৩ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com