1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাঘায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী- এর উদ্বোধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : স্কাউন্টিং করবো, মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো এই পতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর বাঘায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়।

বাঘা উপজেলা বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৪র্থ কাব ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা উপজেলা স্কাউটস এর সভাপতি শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস এর উপজেলা কমিশনার আ. ফ. ম. হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, নওসাদ আলী ডি. আর. সি. রোভার স্কাউটস বাঘা, প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুল হামিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর সভাপতি শফিকুল ইসলাম গুলশান, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, এ এলটি জাফর ইকবাল, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষক ঝর্ণা খাতুন, উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম চীফ মাহফুজুর রহমান, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষক মুখলেছুর রহমান, চারঘাট উপজেলার এলটি ফিরোজ আহমেদ সিদ্দিক প্রমুখ।

৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরীতে ৭৪টি বিদ্যালয়ের ৪৪৪ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭৪ জন কাব লিডার, ২৩ জন কর্মকর্তা, ১২ জন রোভার, ৪টি সাবক্যাম্প ও ১৮টি অস্থায়ী তাঁবু স্থাপন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com