1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা : রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবাহী ট্রাক্টরচাপায় হাসিবুল হাসান বুলবুল (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার বলেন, জামালপুর বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। বিকেল ৪টার দিকে হাসিবুল হাসান বুলবুল হাট থেকে বাজার-সদাই করে মোটরসাইকেল নিয়ে বাধুলীখালকুলা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বাজারের কাছেই আঁখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে স্থানীয় ইটভাটার একটি ইটবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ট্রাক্টরচাপায় কলেজ শিক্ষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com