1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাড়ি ফিরে ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার, সড়কে গেল প্রাণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধা ০৬টা ০৫ মিনিটের দিকে উপজেলার ফিসকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন জেলার পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চা গ্রামের (ফকির পাড়া) নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হোন। ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান , এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com