1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বান্দরবানে ভ্রমণে নি‌ষেধাজ্ঞা বাড়ল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আলীকদমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর অনুরোধের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে চলমান নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, বান্দরবানের চার উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তিন দফায় ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। চতুর্থ দফায় আলিকদম উপজেলা বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের কারণে নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com