1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বালিয়াকান্দিতে ৩১ দফা প্রচারের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী :  রাজবাড়ির বালিয়াকান্দি জঙ্গল সম্মিলনী আর্দশ্য উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে
সাবেক সভাপতি জনাব মোঃ আবু হান্নানের সভাপতিত্ব এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২রা মে ) বিকালে জঙ্গল আর্দশ্য উচ্চ বিদ্যালযের জনসভায় জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও সদস্য, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান’র নেতৃত্বে এ বিশাল জনসভার আয়োজন করা হয়।

বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা   বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বালিয়াকান্দি  ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও অধ্যাক্ষ মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির পাংশা উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সদরুল আমিন হাবিব, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সভাপতি, মোঃ মিজানুর রহমান, সহ আকরাম শেখ, ফারুক হোসেন, সেলিম আহমেদ, সোহেল সহ বালিয়াকান্দি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগি অঙ্গ-সংগঠনের অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এসময় আগামীতে সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে ধানের শীষে পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন নেতারা।

৩১ তফা বাস্তবায়ন সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারণ‍্যর প্রতীক তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ফ‍্যাসিস্ট হাসিনা সরকার থাকাকালীন সময়ে আগামীর রাষ্ট্রকাঠামো গঠনে ৩১ দফা দাবি আদায়ে যে দিকনির্দেশনা দিয়েছিলেন সেটা বাস্তবায়নে জনগণের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। সেইসাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমাকে রাজবাড়ী ২ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করেছে। আমি জেনো দলের ভাবমূর্তি রক্ষা করতে পারি এবং আগামীর নির্বাচন দ্রুত দেওয়া ও সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করছি।
আনুষ্ঠান টি সার্বিক পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউসুফ আলী বিশ্বাস ও
সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান ও আবু হানিফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com