1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

 বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি : সজল মালো

পিবিআই ময়মনসিংহ কর্তৃক রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভিকটিমের মোবাইল উদ্ধার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

গত ২৮/০১/২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহের কোতয়ালী থানাধীন এলাকায় নিজ বাড়িতে হত্যাকান্ডের শিকার হন নূরজাহান (৬০)। নির্জন বাড়ি হওয়ায় ৩০/০১/২০২৬ খ্রি. তারিখে বাড়ির রান্না ঘরের পাশে খড়ে ঢাকা অবস্থায় পরিবার কর্তৃক লাশ খুজে পাওয়া যায়। এই সংক্রান্তে ভিকটিমের মেয়ে নুরুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন । (মামলা নং-৯০, তারিখ-৩১/০১/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)

থানা পুলিশের তদন্তাধীন অবস্থায় পিবিআই ছায়া তদন্ত অব্যাহত রাখে। গত ১৬/০৪/২০২৬ খ্রি. তারিখে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে এসআই(নিঃ) অমিতাভ দাসকে তদন্তভার প্রদান করে।

গত ০২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ হত্যাকান্ডের সাথে জড়িত আসামী মোঃ রনি মিয়া(২৬)কে ময়মনসিংহের কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকায় তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, আসামী রনি মিয়া পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং ভিকটিমকে সে “নানী” বলে সম্মোধন করতো। সে প্রায়ই ভিকটিম নূরজাহান এর বাড়িতে তার প্রেমিকা-কে নিয়ে সময় কাটাতে আসতো এবং এর বিনিময়ে ভিকটিম কে ঘরভাড়া দিতো। ঘটনার দিন নূরজাহান ধৃত আসামী রনি’র কাছে পূর্বের বকেয়া ৫০০ টাকা দাবী করে এবং বকেয়া পাওনা পরিশোধ না করলে তিনি রনি’র এই অসামাজিক কার্যকলাপ এর তথ্য তার পরিবারকে অবগত করবেন মর্মে হুমকি দেয়। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে আসামী রনি রান্নার কাজে ব্যাবহৃত “পাটার শিল” দ্বারা নূরজাহান এর মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে এবং মৃতদেহটি রান্নাঘরে খড় দিয়ে ঢেকে রেখে দেয়। আসামী রনি যাবার সময় ভিকটিমের এর বাটন মোবাইল ফোনটি নিয়ে যায়।

আসামী রনি মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com