1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর গাঁওরাম গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে

নিহতরা হলেন শান্তি রানী (২৬। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গণ্ডা এলাকার শ্রীমতি রাজবরের স্ত্রী। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহতরা হলেন-ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাঘবেড় এলাকার পারভেজ মিয়ার স্ত্রী শিরিনা আক্তার (৩০) ও কেন্দুয়া উপজেলার গণ্ডা এলাকার নিজাম উদ্দিনের পুত্র রিয়াদ মিয়া (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী একটি মাহেন্দ্র গাড়িকে ময়মনসিংহগামী দ্রুতগতির শ্যামলী পরিবহণের একটি বাস ধাক্কা দিলে মাহেন্দ্রটি ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই মাহেন্দ্র গাড়ির এক যাত্রী মারা যান। বাকি ৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরগৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত এলাকার দুপাশে আটকে থাকা যান চলাচল স্বাভাবিক করেন

গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে দুইজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com