1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিআরটিসির দুর্নীতি দমনে অনেক বড় বড় জায়গায় হাত দিয়েছি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিসির বরিশাল ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। আমাদের সচিব মহোদয় গত সপ্তাহে বরিশাল ভিজিট করেছেন। তিনি আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন। তার দিক-নির্দেশনার প্রেক্ষিতে আমি বরিশাল এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি পরিবহন কোম্পানিগুলো ফুলে-ফেঁপে উঠলেও সরকারি পরিবহন সংস্থার দূরবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাছাড়া বরিশাল ডিপোতে একই ব্যক্তির নামে একাধিক বাস লিজ নিয়ে নামমাত্র ইজারা জমা দেওয়ার বিষয়েও তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় তাদের আসতেই হবে।

তাজুল ইসলাম বলেন, আগে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকলেও এখন প্রয়োজনে সাবসিডি দিয়ে মাসের প্রথম দিকে বেতন দেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে জনসেবামুখী প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসিকে দাঁড় করাতে চেষ্টা করছি।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, আপনারা জানেন বিআরটিসিতে আড়াই হাজারের অধিক জনবল সংকট। ২০০৬ সালের পর কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। আমারা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি। সব কিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দিব আমরা। বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না। ইতোমধ্যে বরিশালে যে সব অনিয়ম হয়েছে তার জন্য যারা দায়ী তারা ছাড় পাবে না। বিআরটিসিকে আমি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। যেখানে খরচের চেয়ে আয় বেশি হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পরিচালক (হিসাব) মো. আমজাদ হোসেন, বরিশাল ডিপোর ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমসহ ডিপোর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com