1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে সরকার : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যুবদল ৪৩ বছরে পদার্পণ করেছে। বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হচ্ছে যুবদল। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, রুহের মাগফেরাত কামনার উদ্দেশে আগমন।

তিনি বলেন, যুবদলের হাতে গোনা কয়েকটা ছেলে আছে আমাদের সাথে। কিন্তু যুবদল এমন সংগঠন না। যুবদল বিশাল দল। ৯০ ও ৯৬ আন্দোলনে দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম নিয়েছেন এবং সরকারের পতনও হয়েছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার দেশবাসী ও যুবদলকে ভয় পেতে শুরু করেছে। এখানে যুবদলের লোকের চেয়ে আইনপ্রয়োগকারী সংস্থার লোক দ্বিগুণ। এতে আমাদের টাকার অপচয় করা হচ্ছে, এদের পরিশ্রম করানো হচ্ছে, কষ্ট করানো হচ্ছে এবং বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যুবদল অনেক বড় দল, আমি আশা করি এরা আরো শক্তিশালী হবে। সরকার পতনের আন্দোলনকে জোরদার করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট। এ কারণে সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে।

সম্প্রতি দেশব্যাপী সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওদের যা উদ্দেশ্য ছিল তা পূরণ করার চেষ্টা করেছে। প্রথমত, বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসাবে জাতীর কাছে তুলে ধরা। দ্বিতীয়ত, ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনকে প্রভাবিত করা। তৃতীয়ত, বাংলাদেশ নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে প্রভাব ফেলা। এটা মোটেও সাম্প্রদায়িক দাঙ্গা নয়।

এ সময় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ যুবদলের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com